1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিকদের মোটরসাইকেল ব্যাবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যাবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: অবশেষে আসন্ন সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে মোটরসাইকেলে খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়।

গত ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। দেশের বিভিন্ন সংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার আলোচনায় বসে। আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক সাংবাদিকদের  জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ফলে আগের মতো গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team