1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শেরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোকলেছ আকন্দ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে শেরপুর থানাধীন সকালবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ মোকলেছ আকন্দকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team