1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিবগঞ্জে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার বড় বাজার এলাকার মৃত খোশবার আলীর ছেলে মো. আব্দুল লতিফ (৪০) এবং অর্জুনপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. দুলু ইসলাম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team