1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি, ফোনে মিললো আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুই বার্তা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি, ফোনে মিললো আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুই বার্তা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী।

তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহ এবং অন্যটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানি দেওয়ার। অভিযোগগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের উপাদান রয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডিআইজি বলেন, জাহাঙ্গীর আলমের একটি হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়েছে, ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, অর্থাৎ আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। আরেকটি বার্তায় ডিসেম্বরেই জানবাজি রেখে সবাইকে মাঠে নামার কথা বলা হয়েছে। তার ফোনে এ ধরনের বার্তা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এসব তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। মামলাটি পাঁচলাইশ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

চট্টগ্রাম রেঞ্জে জাহাঙ্গীর আলমের মতো আরও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কি না, জানতে চাইলে ডিআইজি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযোগে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ফৌজদারি ও বিভাগীয় দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।

জাহাঙ্গীর আলমের সঙ্গে আওয়ামী লীগের চট্টগ্রাম কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের যোগাযোগ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ নেই।

ডিআইজি জানান, শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার পর অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে। গ্রেফতারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

পরে আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

সিএমপি কমিশনার হাসান শওকত আলী বলেন, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে ডিআইজি কার্যালয়ে তলব করা হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team