1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাদের নিয়োগ প্রদান করেন।

নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন সংস্কৃত বিভাগের প্রফেসর ড. শেখ মো. নূরুজ্জামান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক মো. ফিরোজ হোসেন এবং গণিত বিভাগের প্রভাষক মো. শফিক উল্লাহ।

নিয়োগপ্রাপ্ত তিন সহকারী প্রক্টর মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, দর্শন বিভাগের প্রফেসর মো. মজিবুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর মুহা. রফিকুল ইসলাম এবং প্রফেসর মুহা. বিলাল হুসাইন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team