1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে টেন্ডার বিশৃঙ্খলার অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

রাজশাহীতে টেন্ডার বিশৃঙ্খলার অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগরের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজশাহী মহানগর যুবদলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে পেশিশক্তি প্রদর্শন এবং আরডিএ অফিসে টেন্ডার কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে ১৮নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মোঃ ধলু এবং ১৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আজিজুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

দলটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বহিষ্কৃত এসব নেতার ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team