1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, ট্রাফিক ইনস্পেক্টর রবিউল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম, গ্রাম আদালতের প্রতিনিধি মুক্তি বেগম, ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শরিফুল ইসলাম, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন সাগর, কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা জোরদার, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সামাজিক অস্থিরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাহেন্দ্রাসহ স্থানীয় যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এদিকে, একই দিন বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দ্য কার্টার সেন্টার-এর সহযোগিতায় তথ্য অধিকার বাস্তবায়ন পরীক্ষণ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি মবিলাইজার মো. ইনজামউল হক, উপজেলা ফ্যাসিলিটেটর মনিকা রাণী এবং আব্দুল বারিক সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে তথ্যপ্রাপ্তি সহজ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team