1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল দিল চেম্বার অব কমার্স - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল দিল চেম্বার অব কমার্স

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন এবং মাদকবিরোধী অভিযান আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়াকে দুটি মোটরসাইকেল প্রদান করেছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপপরিচালক মোহা. জিললুর রহমানের কাছে চাবি হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. মেজবাউল করিম এবং চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। এ ছাড়া চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সম্প্রদায়সহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিস্তার রোধ এবং মাদক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আশা প্রকাশ করেন, মোটরসাইকেল দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকি, নজরদারি ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল হবে এবং মাদক অপরাধ দমনে অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা সহজ হবে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল ও পরিদর্শক মো. সামসুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মোটরসাইকেল দুটি গ্রহণ করা হয়েছে। এগুলো পরবর্তী সময়ে মাদক অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান পরিচালনার কাজে ব্যবহার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team