1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের তিন তলা নতুন ভবনের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের তিন তলা নতুন ভবনের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের তিন তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মিরাজুল ইসলাম মিরাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার, সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়া প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আলহাজ আক্কাস আলী, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফফর রহমান প্রমুখ। পরে দুপুরে উপজেলার পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. ফজলে হুদা বাবুল এমপি। এ সময় বিএনপি, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team