মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত নুরপুর গ্রামের পাঁচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকের পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন নব নির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি নুরপুর গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং অর্থ সহায়তা প্রদান করেন। শোকের মাঝেও এমপিকে কাছে পেয়ে নিহতদের স্বজনরা আবেগ আল্পুত হয়ে পড়েন। তারা বলেন, এর আগে কোন বিপদেই কোন এমপি এভাবে তাদের কাছে ছুটে আসেননি।
এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী নেতা আমিন কুজুর, দীপঙ্কর লাকড়া, বিএনপি নেতা সাফিউল চৌধুরী লিংকন, এনামুল হক প্রমূখ। উল্লেখ্য যে, মহাদেবপুর হাটে আসার সময় গত ৩১ জানুয়ারি সকালে পাটকাটি নামক স্থানে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উপজেলার নূরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (২৫), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), পিতা জটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মাংড়া উড়াও এর ছেলে সঞ্চু উড়াও (৫০) ও অনীল পাহান বাটুর ছেলে বিপ্লব কুমার (২৫) নিহত হয়।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।