
মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে পুলিশ সুপারের নির্দেশনায় সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান (২৫), চকগোড়া সরদারপাড়া গ্রামের পিয়ারুল ইসলাম মুসা (১৯), একই উপজেলার পূর্বপাড়া গ্রামের সোহেল হোসেন (২১) এবং সরদারপাড়া গ্রামের মাহমুদ রায়হান (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রোকনুজ্জামান আবুল কালাম আজাদের ছেলে। পিয়ারুল ইসলাম মুসা ও সোহেল হোসেন মো. অবির উদ্দীন সরদারের ছেলে। আর মাহমুদ রায়হান মৃত আবুল কালাম আজাদের ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।