1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভারতেও কোটাবিরোধী আন্দোলন, আহত ১২ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ভারতেও কোটাবিরোধী আন্দোলন, আহত ১২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটাবিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। কোটার বিরোধিতায় ভারত বনধকে কেন্দ্র করে দেশটির বিভিন্নস্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ‘আজ মঙ্গলবার ভারতের বিভিন্ন স্থানে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এখন পর্যন্ত ১২ জন আহত হয়েছেন।

ভারতের বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কোটা সংরক্ষণের বিরোধিতা করে কয়েকটি গোষ্ঠী অবরোধের ডাক দেয়।
খবরে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এছাড়া বিহারের পাটনা, বেগুসারি, লক্ষিসড়াই, মুজাফফরপুর, ভোজপুর, শেখপুরা ও দরভাঙ্গা জেলায় শত শত মানুষ সড়ক, রেলপথ ও স্থানীয় বাজার বন্ধ করে দিয়েছে।

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর, মুজাফফারনগর, শামলি এবং হাপুনে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। মুজাফফারনগরে স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team