1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুলাল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহপুর এলাকায় কুটি-চৌমুহনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার চরনাল দক্ষিণপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যায় দুলাল মোটরসাইকেলে করে কুটি থেকে কসবা যাচ্ছিলেন। পথে শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team