1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিদ্যুৎ আইনের মেয়াদ ৩ বছর বাড়িয়ে সংসদে আইন পাস - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিদ্যুৎ আইনের মেয়াদ ৩ বছর বাড়িয়ে সংসদে আইন পাস

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুলাই, ২০১৮
ফাইল ছবি

খবর ২৪ঘণ্টা ডেস্ক: সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের স্বার্থে আরো তিন বছর মেয়াদ বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১৮ বিল পাস করেছে সংসদ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে কন্ঠভোটে বিলটি পাস হয়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিলটি পাশের প্রস্তাব করেন। এরআগে বিলের ওপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলে ২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১-এর উপধারা ২ সংশোধন করে বিলের মেয়াদ আট (৮) বছর, বন্ধনী এবং শব্দগুলির পরিবর্তে ১১ বছর করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়,  বিদ্যুৎ ও জ্বলানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর মেয়াদ আগামী ১১ অক্টোবর ২০১৮ তারিখে শেষ হয়ে যাবে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আলোচ্য আইনের মেয়াদ বৃদ্ধি করা আবশ্যক।

প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রেন্টাল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রয়োজনে বিদেশ হতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানি করবার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য দায় মুক্তি দিয়ে আইনটি করা হয়েছিল।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team