1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপি নেতা চাঁদকে আর রিমান্ডে না নিতে নির্দেশ দিলেন হাইকোর্ট - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বিএনপি নেতা চাঁদকে আর রিমান্ডে না নিতে নির্দেশ দিলেন হাইকোর্ট

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বিভিন্ন জেলায় রিমান্ড না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই অভিযোগে বিভিন্ন জেলায় দায়ের করা মামলা শুধু রাজশাহীর আদালতে বিচার করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৬ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

গত ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় দায়ের করা মামলায় আবু সাঈদ চাঁদের রিমান্ড বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে একই অভিযোগের মামলায় বিভিন্ন জেলায় শ্যোন অ্যারেস্ট দেখানো বন্ধ করার নির্দেশনা চাওয়া হয়। আবু সাঈদ চাঁদের মেয়ে শিরিন আক্তার এ রিট দায়ের করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিথ দেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দেশের বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তার শাস্তির দাবিতে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে।

গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় পুলিশ কয়েক দফা তাকে রিমান্ডে নেয়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team