1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপির তিনদিনের কর্মসূচি ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিএনপির তিনদিনের কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

কর্মসূচির মধে রয়েছে- সোমবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার প্রতীকী অনশন কর্মসূচি।

গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো. আক্তারুজ্জামান। রায়ে মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ অন্য চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন বিচারক।

রায়ের প্রতিবাদে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সারাদেশে বাদ জুম্মা বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team