1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় সিজারের পর নবজাতকের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বাঘায় সিজারের পর নবজাতকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় জননী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী শহরে নেওয়ার পথে নবজাতকটির মৃত্যু হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে বাঘা পৌর সদরের জননী ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। স্বজনদের অভিযোগ, অপারেশনের পরপরই নবজাতকটি অসুস্থ হয়ে পড়ে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী শহরের একটি হাসপাতালে নেওয়ার জন্য রেফার্ড করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে নবজাতকটির মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, জননী ক্লিনিকে এর আগেও অপারেশনের পর বিভিন্ন ধরনের জটিলতার অভিযোগ রয়েছে। নবজাতকের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে জননী ক্লিনিক কর্তৃপক্ষের চিকিৎসক ডা. আকতারুজ্জামান বলেন, “আমি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. তুহিন মিলে অপারেশন করেছি। অপারেশন সফল ছিল। তবে নবজাতকের গলায় নাড়ির প্যাঁচ ছিল। প্রাথমিক পরিচর্যার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী শহরে রেফার্ড করা হয়।”

নবজাতকের স্বজন ও বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের শিমুল হোসেন বলেন, “নবজাতকের যে সমস্যা হয়েছিল, তাকে শহরের হাসপাতালে নিতে পারলে হয়তো ঠিক হয়ে যেত। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”

তিনি আরও বলেন, “নবজাতকের মৃত্যুর বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ জানে না।”

এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team