1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় ভেজাল গুড় উৎপাদন, এক লাখ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বাঘায় ভেজাল গুড় উৎপাদন, এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসির নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, অভিযানে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ওই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team