1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বগুড়ায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার রাত পৌনে নয়টার দিকে শহরের সাতমাথার সন্নিকটে সাতানী বাড়ীর উত্তরগেটে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র সাব্বির হোসেন (১৭) নওগাঁ জেলার মহাদেবপুর থানার মাতাজি গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে পুলিশ জানিয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক মর্গে রয়েছে।

রবিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবার রাত পৌনে নয়টার দিকে উল্লেখিত স্থানে কলেজ ছাত্র সাব্বির দুর্বৃত্তের হামলার শিকার হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় সে মারা যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঐ ছাত্র নওগাঁর নজিপুর কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সেনাবাহীনিতে ভর্তি হওয়ার জন্য। সে শনিবার বগুড়ায় এসেছিল।
হত্যাকেণ্ডের কারন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সদর ফাড়ির টিএসআই ফজলে এলাহি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team