1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ইয়াবাসহ আ’লীগ সম্পাদকের ছেলে আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় ইয়াবাসহ আ’লীগ সম্পাদকের ছেলে আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের ছেলে খালিদ হাসান খোকন (২৬) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভাগবজর এলাকা থেকে তাকে আটক করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় তাকে নন্দীগ্রাম থানায় পাঠানো হচ্ছিল। ওসি শওকত কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভাগবজর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হচ্ছে- এমন খবর পেয়ে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে শুধু খালিদ হাসান খোকনকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
পুলিশ কর্মকর্তারা জানান, খোকন ইয়াবাসেবী; ব্যবসায়ী নন। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হবে।
স্থানীয়রা জানান, খোকনকে ছাড়াতে থানা ও তদন্ত কেন্দ্রে নেতাকর্মীরা ব্যাপক তদবির শুরু করেছেন। এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team