1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ৭ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বগুড়ায় ৭ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে ৭ গ্রাম গাঁজাসহ শ্রী সুকুমার চন্দ্র মালি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার সুকুমার চন্দ্র মালি বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার মৃত বিরেন চন্দ্র মালির ছেলে।

ডিএনসি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ সময় সুকুমার চন্দ্র মালিকে ৭ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদকের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের কার্যক্রম চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।”

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team