1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি: কাদের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি: কাদের

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপির পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি তাদের দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘনকুয়াশা জমেছে বলেই সরকারের সাহসী ও ভাল উদ্যোগ দেখতে পায় না।’

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে সোনালী অর্জনের নবদিগন্তে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে। গভীর হতাশায় মাঝে মধ্যে হাঁক ছাড়ে।

অনুষ্ঠানে ‘জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন’ এই বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে আসার পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানান।

সচেতনতা ও সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সেতুমন্ত্রী বলেন, কোন ধরনের শৈথিল্যতা কোনোভাবেই কাম্য নয়।

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য দেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকরা।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team