1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় চার ড্রামট্রাক চালকের ২ লাখ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পুঠিয়ায় চার ড্রামট্রাক চালকের ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

রাজশাহীর পুঠিয়ায় মাত্রাতিরিক্ত মাটি বহন করে সড়কের ক্ষতি করছে ড্রামট্রাক চালকরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪জন চালককে দু’লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার ঝলমলিয়া-মোল্লাপাড়া মিনি বিশ্বরোডে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, গ্রামীন সড়ক গুলো ড্রামট্রাক চলাচলের উপযুক্ত নয়। তার উপর মাত্রাতিরিক্ত মাটি বহন করে রাস্তার ক্ষতিগ্রস্থ্য করছে ওই চালকরা। এর মধ্যে অনেক চালকের বৈধ কাগজপত্র নেই। এ সকল ঘটনায় ৪জন চালককে ৫০ হাজার করে মোট দু’লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team