1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবিপ্রবিতে এবার ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

পাবিপ্রবিতে এবার ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুলাই, ২০১৮

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আসন্ন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ (নৈর্বেত্তিক) এর পরিবর্তে লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বিগত বছরগুলোতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারি পরিচালক ফারুক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে সন্তক (ইঞ্জিনিয়ারিং), সন্তক (সম্মান) বিবিএ, পাঁচ বছর মেয়াদি ব্যাচেলার অব আর্কিটেকচার ও বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুক্রবার লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার পূর্ন নম্বর ৯০। সময় এক ঘন্টা ৩০ মিনিট। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.pust.ac.bd যথা সময়ে পাওয়া যাবে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team