
নিউজ ডেস্ক: বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আজ রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র জানায়, এই সভায় উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, বিএনপির কৃষকদলের সভাপতি মো. হাসান জাফির তুহিন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম যাকারিয়া, সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত সভায় উপস্থিত রয়েছেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।