1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নেপালে বিমান দুর্ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নেপালে বিমান দুর্ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।

আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল। রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা বলেছেন, উদ্ধার অভিযান চলছে। আবহাওয়া পরিষ্কার ছিল। স্থানীয় টেলিভিশনে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং উদ্ধারকর্মী ও স্থানীয়দের বিমানটির ধ্বংসাবশেষের চারপাশে জড়ো হতেও দেখা যায়।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় ভয়াবহ এই দুর্ঘটনায় সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team