1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার আগে প্রতিক ব্যবহার হবে না, কাদের - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার আগে প্রতিক ব্যবহার হবে না, কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার আগে কারো প্রতিক ব্যবহারের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার মোহাম্মদপুর বিআরটিসি ডিপো পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিজিএমইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম ডিএনসিসি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। এ প্রসঙ্গে কাদের বলেন, আমরা বিএনপির মতো নই যে বাবা ছেলের নাম ঘোষণা করব। আওয়ামী লীগে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই। ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রেও দলীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়।

কাদের বলেন, মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে। শিডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত হবে। এখানে কেউ হয়তো নৌকা প্রতীক ব্যবহার করে ব্যানার লাগিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team