1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণের চিন্তা সরকারের নেইঃ কাদের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণের চিন্তা সরকারের নেইঃ কাদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কআগামী নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।

বিএনপি আলোচনার মাধ্যমে টেকনোক্র্যাট কোটায় নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় থাকতে চায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘গতবার শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও বিএনপিকে অফার করা হয়েছিল প্রকাশ্যে। এখানে গোপনীয়তার কিছু ছিল না। সেটা পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল হিসেবে। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয় এমন কাউকে সরকারে এবার আমন্ত্রণ জানানো হবে এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।’

বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনী ট্রেন থেমে থাকবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team