1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নারায়াণগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নারায়াণগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়াণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার মধ্যরাতে উপজেলার ভ্রাম্যন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামের ব্যবসায়ী হাজী খলিলুর রহমানের বাড়িতে রোববার মধ্যরাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয়। বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। পরে বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা (২৪) এক ডাকাতকে এলাকাবাসী গণধোলাই দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team