1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশের বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দেশের বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, কিন্তু আওয়ামী লীগই প্রকাশ্য সন্ত্রাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেন, দেশের বিচারব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। সরকার বিদেশে টাকা পাচার করেছে, অথচ তার বিচার হয় না।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৫টা ৭ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খালেদা।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team