দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নিকান্ড, ভুমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনার সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ এর সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রুহুল আমিন, উপজেলা বরেন্দ্র প্রকৌশলী মো: নাইমুল হাসান,কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জান্নাতুল ফেরদৌস, থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাব-রেজিস্ট্রার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন,আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন, উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ আল আমিন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিন হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি,স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি পালিত হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।