1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দুর্গাপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুটি যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় গ্রাম আদালত ও ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।

এসময়, বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান,
প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সংবাদকর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team