1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ত্রাণের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যান আ’লীগ থেকে বহিষ্কার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ত্রাণের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যান আ’লীগ থেকে বহিষ্কার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী সরদার ত্রাণের চালসহ আটক হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে তাকে দলের সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা আওয়ামীলীগ।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) রাতে পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলীকে আটক করে র‌্যাব। এ সময় তার নিজস্ব গোডাউন থেকে ২২৯ বস্তার সরকারি ত্রাণের চাল জব্দ করা হয়। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 নইজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team