1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তৃতীয়বারের মতো বিয়ে করলেন ইমরান খান - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

তৃতীয়বারের মতো বিয়ে করলেন ইমরান খান

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: এককালের ‘প্লেবয়’ খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান তৃতীয়বারের মতো বর সেজেছেন। তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি দেশটির পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের মেয়ে।

পাকিস্তানের অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পক্ষ থেকে দলটির প্রধান ইমরান খানের বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, গতকাল রোববার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিয়ে হয়।

পিটিআইয়ের আরেক নেতা ইনামুল হক জানান, কনের মা, ভাইবোন ও বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তবে ইমরানের বোনেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ।

ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স চল্লিশের ঘরে। তাঁরা ওয়াত্তু গোত্রের। তাঁর আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে খাওয়ার ফরিদের বিবাহবিচ্ছেদ হয়।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানের প্রথম স্ত্রী জেমাইমরা গোল্ডস্মিথ। ব্রিটিশ ধনকুবের পরিবারের জেমাইমার সঙ্গে ইমরানের বিয়ে হয় ১৯৯৫ সালে। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

ইমরান ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team