1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ওয়াসিম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সারিয়াকান্দি উপজেলার বাগবেড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।

অভিযানে বাগবেড় এলাকা থেকে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগবেড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জহুরুল প্রামানিক।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team