1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজন এনজিও কর্মীর। শনিবার সকাল ৯ টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উনত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের তেয়ারীগাঁও গ্রামের পরেশ বর্মন (৫২) ও ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার মাহফিজার রহমান জিয়ন (৪৮)।
দুজনই ইএসডি নামে একটি উন্নয়ন সংস্থার কর্মী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে তারা দুজন মোটর সাইকেলযোগে নতুন কর্মস্থল দিনাজপুরের পার্বতীপুরে যাচ্ছিলেন।

উনত্রিশ মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের ওভারটেক করার সময় পরেশ ও জিয়নকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পরেশ মারা যান, জিয়নকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, পালিয়ে যাওয়া ট্রাক দুটিকে খোঁজা হচ্ছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team