1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে দুই সপ্তাহের সরকারি সফরে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূচি অনুযায়ী, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর দুদিনের যাত্রা বিরতির পর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা এবং ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন।

ফিনল্যান্ডে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিরতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন।

২০২০ সালের মার্চে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। এর আগে তিনি জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এবার তিনি ১৮ বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team