1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জনস্বার্থ অক্ষুণ্ন রেখেই আইএমএফের নতুন ঋণ কর্মসূচি: অর্থমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জনস্বার্থ অক্ষুণ্ন রেখেই আইএমএফের নতুন ঋণ কর্মসূচি: অর্থমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনও শর্ত সরকার গ্রহণ করবে না।

রবিবার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন নীতিগত পরিকল্পনা তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের করা আইএমএফ কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। সে কারণেই বর্তমান সরকার ওই কর্মসূচি থেকে সরে এসেছে।

তিনি বলেন, ‘‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঋণের অর্থ পাওয়া নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে এমন একটি নতুন কর্মসূচি নিয়েই আমরা আইএমএফের সঙ্গে আলোচনা করছি। যে কর্মসূচিতেই আমরা অংশ নিই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সুরক্ষিত থাকবে।’’

ভিসানীতি সহজ ও আধুনিক করার পরিকল্পনা

দেশে বিনিয়োগ ও পর্যটন বাড়াতে বর্তমান ভিসানীতিতে পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে ভিসা ব্যবস্থা আরও সহজ, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্মত করতে হবে।

তার মতে, ভিসানীতি আধুনিক হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা ও বিনিয়োগ করা সহজ হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও শক্তিশালী হবে।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team