
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার পল্টন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ উদ্ধার করা হয়।
জব্দ করা মদ চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারিকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।