1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে হামলায় স্বামী আহত, স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

চারঘাটে হামলায় স্বামী আহত, স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছেন এক দম্পতি। দুর্বৃত্তের হামলায় স্বামী গুরুতর আহত হওয়ার পর তাঁর স্ত্রীকে জোরপূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাতে সরদহ রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘটে।

ভুক্তভোগী দম্পতি জীবিকার তাগিদে ট্রেন ও স্টেশন ঘিরে পপকর্ন বিক্রি করেন। প্রতিদিনের মতো সেদিনও বিকেলে কাজের উদ্দেশ্যে বের হয়ে দিনভর বিভিন্ন স্টেশনে বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন তারা। পরে স্টেশনের পাশের একটি চায়ের দোকানে বসে বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় হঠাৎ লাঠি ও ধারালো অস্ত্র হাতে এক ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং তার কাছে থাকা বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রাণভয়ে স্বামী সেখান থেকে সরে গেলে হামলাকারী তার স্ত্রীকে জোর করে স্টেশন সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে গিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।

স্বামীর ভাষ্য অনুযায়ী, হামলার সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন তার ডাক শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি আশপাশের ঝোপঝাড় এলাকা থেকে তার স্ত্রীকে খুঁজে পান। স্থানীয়দের কাছ থেকেই তিনি অভিযুক্তের পরিচয় জানতে পারেন।

ঘটনার পর বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীর স্বামী চারঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (৩৫) কে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, গভীর রাতে ঘটনাটি স্টেশনের বাইরে ঘটায় তাৎক্ষণিকভাবে তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team