1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ৩৩০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ যুবক গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

গোদাগাড়ীতে ৩৩০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩৩০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

রোববার (৫ জুলাই) রাত ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আল-আমিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আল-আমিনের কাছ থেকে ৩৩০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team