1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

গোদাগাড়ীতে ১০০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার কাঁকনহাট বাজার এলাকার কাঁকনহাট খাদ্য গুদামের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাফিনা পার্ক ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে রাত ১২টা ৫০ মিনিটে কাঁকনহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল ইসলাম পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team