1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই নারীসহ ১০ জনের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযানে দুই নারীসহ ১০ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আকতার আজ মঙ্গলবার সকালে উপজেলার মহিশালবাড়ী ও রেলগেট বাইপাস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন,এবং বিভিন্ন মাদক সেবনের ঘাটিতে অভিযান চালিয়ে সরাসরি মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক দুই নারীসহ ১০ জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মেহেদুল ইসলাম সরদার,বিজিবির গোদাগাড়ী কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আহাদ আলীসহ সংঙ্গীয়  ফোর্স।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন  সালমা বেগম (৩৪),  শরিফ (৪১). মিজানুর রহমান হিরা (২০) আইয়ুব আলী (৫০), ফারুক আলী (৩৫) নুরুন্নাহার বেগম (৪৫) আলামিন (২৪), খাইরুল ইসলাম (৪০) শফিকুল ইসলাম বাবু (৪২) রুহুল আমিন (৪১)।

পরে জন সম্মুখে বাজারের মধ্যে প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করে নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট ।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team