1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খোকন কারাগারে, বিদ্যুত ও টিটুর জামিন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

খোকন কারাগারে, বিদ্যুত ও টিটুর জামিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: নরসিংদীতে পৃথক ২টি নাশকতায় মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ করেন।

খায়রুল কবির খোকন ছাড়াও আরো ২ জন আসামী আদালতে হাজির হলে তাদের আদালত জামিন প্রদান করেন। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে হাজির হন খায়রুল কবির খোকন সহ ৩জন। অন্য দুজন হলেন জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, বিএনপি নেতা এডভোকেট আব্দুল কাদের ভুইঁয়া টিটু।

এ দুজনকে আদালত জামিন দেন।  খায়রুল কবির খোকন ২টি মামলায় এজাহার ভূক্ত আসামী না থাকলেও চার্জশিটে তার নাম থাকায় তিনি এ জামিন নিতে আদালতে যান। জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খোকনের বিরুদ্ধে করা দুটি মামলাই গায়েবি ঘটনায় দায়ের করা।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team