1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খোকনের পর মেজর হাফিজ গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

খোকনের পর মেজর হাফিজ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমনা জোনের এডিসি এইচ এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর মেজর হাফিজকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। মঙ্গলবার হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সেদিন  রাতেই পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০১ জন আসামি করা হয়েছে ওই মামলায়। এর আগে একই মামলায় বৃহস্পতিবর সকালে হাই কোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

জেএন           

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team