1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন: মির্জা ফখরুল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

খবর ২৪ ঘণ্টা ডেস্ক : 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল এ কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কে কী বললেন, তার ওপর খুব বেশি কিছু নির্ভর করে না। তিনি এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন। খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তফসিল ঘোষণার পরেও বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। সরকার একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না।আজ গুলশান কার্যালয়ে বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। সকাল থেকে বরিশাল বিভাগের ১৮৩ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দিয়েছেন। দুপুরে বিরতির পর খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।সুত্র: প্রথম আলো

খবর ২৪ ঘণ্টা/এমআর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team