1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নতুন কিছু নয়: তথ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নতুন কিছু নয়: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে কেন, এমন প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, একই সমস্যাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখানো সমীচীন নয়। তিনি আদালতের রায়ে খালাস পাননি, জামিনও পাননি। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দয়া করে প্রশাসনিক ক্ষমতাবলে তাকে মুক্তি দিয়েছেন ছয় মাসের জন্য।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুস্থতা অনেক পুরোনো উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো অনেক পুরোনো। সেই সমস্যা নিয়ে তিনি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। একই সমস্যাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখানও সমীচীন নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অবস্থান চট্টগ্রামে হলেও এটি এখানকার আঞ্চলিক কোনও কেন্দ্র নয়, এটি একটি জাতীয় কেন্দ্র। যারা কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত এবং যারা শিল্পী-কলাকুশলী আছেন, তাদেরও এটি মাথায় রাখতে হবে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও আঁখি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান উল আলম, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য প্রমুখ।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team