1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন যারা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হচ্ছেন যারা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চত হয়ে পড়েছে। ফলে তার আসনগুলোতে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছিল।

সোমবার ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হলেও মঙ্গলবার এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে মিন্টুকে ফেনী-৩ আসনে মনোনয়ন দেয়া হয়েছিল। মঙ্গলবার ফেনী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয় দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনিকে।

এছাড়া খালেদা জিয়ার বিকল্প হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

খবর ২৪ঘণ্টা/ নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team