1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আদালতের কাছেঃ কাদের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

খালেদার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আদালতের কাছেঃ কাদের

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, সেটা সিদ্ধান্ত দেবেন আদালত। বিষয়টা আদালতের। এটা আওয়ামী লীগ বা রাজনীতির বিষয় নয়।

এদিন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করা নিয়ে দলটির সমালোচনা করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, তারা হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হবে বলেও মন্তব্য করেন তিনি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team