1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ক্ষমতা থেকে না সড়লে সরকারকে টেনে নামানো হবে: ড. কামাল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ক্ষমতা থেকে না সড়লে সরকারকে টেনে নামানো হবে: ড. কামাল

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
ফাইল ছবি

নিউজ ডেস্ক: জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে টেনে নামানোর হুমকি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই বছর কারাবাসের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় এই হুমকি দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ড. কামাল।

ড. কামাল বলেন, ভোটাধিকার হরণের দায়ে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে টেনে নামানো হবে।

প্রতিবাদ সভায় খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার জন্য সবার প্রতি আহ্বান জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা।

জাহাঙ্গীর আলম মিন্টু সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ শীর্ষ নেতারা।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team